গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক বলেন, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা সরদার পাড়া মসজিদ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।











