spot_img
spot_img

মক্তব থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু!

ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকালে গফরগাঁও-বরমী সড়কের উথুরী খানা বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ঐ গ্রামের আব্দুস ছোবহানের মেয়ে। বাড়ি সংলগ্ন খানা বাড়ি মসজিদের মক্তবে পড়তো সে।

জানা যায়, গফরগাঁও-বরমী সড়কের পাশে উথুরী খানা বাড়ি মসজিদ অবস্থিত। এই মসজিদের মক্তবে লামিয়াসহ অন্য শিশুরা প্রতিদিন সকালে আরবী পড়ে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মক্তব ছুটির পর অন্য শিশুদের মতো বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। এতে লামিয়া গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য খোকা মিয়া জানান, অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। লোকজন চেষ্টা করেও আটকাতে পারেনি।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ