শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিদায়কালে আফগান সরকারের প্রশংসা করলেন জাতিসংঘ প্রতিনিধি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের উপ-বিশেষ প্রতিনিধি এবং আবাসিক সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে।

সাক্ষাৎকালে মাওলানা আমীর খান মুত্তাকী আফগানিস্তানে মানবিক সমন্বয়ক হিসেবে ইন্দ্রিকা রাটওয়াটের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি তিনি তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্দ্রিকা রাটওয়াটের আফগানিস্তান মিশন শেষ হয়ে যাওয়ায় এই বিদায়ী সাক্ষাতের আয়োজন করা হয়। সাক্ষাতে ইমারাতে ইসলামিয়া এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় নিয়েও আলোচনা হয়।

ইন্দ্রিকা রাটওয়াটে তার মেয়াদকালে সার্বিক সহযোগিতার জন্য আফগান পররাষ্ট্রমন্ত্রী এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আফগানিস্তানে তার মিশনকে একটি অত্যন্ত ইতিবাচক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেন।

সূত্র : আরিয়ানা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ