spot_img

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে বাপ্পা মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। নিহত যুবক ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগ মুহূর্তে এ ঘটনা ঘটল।

শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটা তারের বেড়ার বাংলাদেশ অভ্যন্তরে বাপ্পার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে এ বিষয়ে বিএসএফকে বিজিবি চিঠি দেবে বলে তিনি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ