বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

আওয়ামী লীগের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিনষ্ট হয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। একটা জরিপ করুন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, তাদের বাড়িঘর কারা দখল করেছে? সেখানে তারা বিএনপির লোককে খুঁজে পাবে না। বেশিরভাগই আওয়ামী লীগের লোকেরা দখল করে আছে। এটা হচ্ছে বাস্তবতা।

শনিবার (২০ মার্চ) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী সুনামগঞ্জে হামলার ঘটনা সম্পর্কে অবলীলায় মিথ্যাচার করে চলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা বিএনপিকে দেখে, বিএনপিকে ভয় পায়, বিএনপিকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখে। এখানেও (সুনামগঞ্জে) তারা চেষ্টা করেছে বিএনপির নাম কীভাবে চালানো যায়।

তিনি বলেন, গণমাধ্যম এ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেছে। যেটার শুরুটা করেছে যুবলীগের নেতা। তার সঙ্গে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের কারো হাওড়ের বিষয় নিয়ে সমস্যা ছিল এবং সে কারণে এই ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন সরকার ভীতি ছড়িয়ে, মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে পুরোপুরি বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় নিয়ে গেছে। এক্ষেত্রে তারা সম্পূর্ণ সফল হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img