বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে মারাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। এ হামলায় রাশিয়া নাকি বেলারুশের সেনাবাহিনী অংশ নিবে তা নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রোববার (২০ মার্চ) ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানায়, বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে সামরিক অভিযান চালাতে রাশিয়া সবচেয়ে বেশী জোর দিচ্ছে। তবে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। গত সপ্তাহে রাশিয়া ওই ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
সূত্র : আল-জাজিরা











