spot_img
spot_img

শীতলক্ষ্যায় লঞ্চডুবি ও হতাহতের ঘটনায় হেফাজত আমীরের শোক প্রকাশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি ও বহু হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

আজ (২০ মার্চ) সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজত আমীর বলেন, আজ দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্ক ক্যারিয়ার জাহাজ এম ভি রুপসির ধাক্কায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় বহু হতাহত হয়েছে বলে জানা গেছে। আমি মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানাই।

বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, এই ঘটনার পিছনে কোন পক্ষের অবহেলা ছিলো কিনা খুঁজে বের করতে হবে। এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সবধরনের সহযোগিতা করতে হবে।

আমীরে হেফাজত নিহতদের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দুয়া করেন এবং তাদের বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ