পবিত্র রমজান মাসের শুরুতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত বিজ্ঞানী হেনরি ক্লাসিন। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তাকে শাহাদাত বাক্য পাঠ করতে দেখা যায়।
আজান গ্লোবাল ওয়েবসাইট থেকে জানা যায়, এই বিজ্ঞানী তার নতুন নাম রেখেছেন আব্দুল হক।
হেনরি ক্লাসিন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং স্টিম সেল বা ‘কান্ডসম কোষ’ নিয়ে গবেষণা করে থাকেন।
এছাড়াও মানবদেহের স্টিম সেলের জন্য একটি ঔষধ আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। সাম্প্রতিক সময়ে এই ঔষধটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য ও মাদক প্রশাসন কতৃক অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: মরোক্কো ওয়ার্ল্ড নিউজ











