মরোক্কোতে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে পানাহারের জন্য সংরক্ষিত আইন নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী একদল মানবাধিকারের দোহাই দিয়ে সংসদে এ আইন নিষিদ্ধের দাবি জানিয়েছে।
তাদের মতে, এই আইনের সাথে প্রকৃত ইসলামের কোন সম্পর্ক নেই। নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন শাস্তির কথা বলে যাননি।
মরোক্কোর আইন অনুযায়ী, একজন মুসলিম যদি পবিত্র রমজান মাসে জনসম্মুখে পানাহার করেন, তবে তাকে অবশ্যই ছয় মাসের জেল ও ২০০ দিরহাম জরিমানা করা হবে। এই আইনের পক্ষে যুক্তিতে বলা হয়েছে, মূলত রমজান মাসের পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষা করার জন্য এমন আইন দরকার।
প্রসঙ্গত, মরক্কোতে ফ্রান্সের কলোনি থাকাকালীন সময়ে এমন আইনের প্রচলন ঘটানো হয়, যার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মুসলিমদের সম্মান জানানো।
সূত্র: মরোক্কো ওয়ার্ল্ড নিউজ











