spot_img
spot_img

ঈদের আগের দিনও ঘরমুখো মানুষের ঢল: ফাঁকা হয়ে পড়ছে রাজধানী

ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে আগের দিনও রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। গত কয়েক দিন ধরে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও শুক্রবার সেই তুলনায় চাপ কিছুটা কম দেখা গেছে। তবে ঘরমুখো মানুষের যাত্রা এখনো অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, টার্মিনাল ও সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। কেউ পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন, আবার কেউ যানবাহনে উঠে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন।

ঘরমুখো মানুষের অভিযোগ, ঈদের আগের দিনও তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। দীর্ঘ যাত্রা ও অতিরিক্ত ব্যয়ের চাপ নিয়েও মানুষ পরিবার-স্বজনের কাছে ফিরতে টার্মিনালমুখী হচ্ছেন।

কর্মজীবী ও সাধারণ মানুষ পরিবারসহ গ্রামের বাড়ি চলে যাওয়ায় মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর অনেক এলাকাই ফাঁকা হয়ে পড়েছে। বেশ কয়েকটি সড়কে যান চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম দেখা গেছে। বাসও কম চলেছে। সিএনজি ও অটোরিকশার সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। তাঁর ভাষ্য, ঈদের আগের দিন উত্তরাঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্কতা জোরদার করেছে। বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাবের টহল দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ