সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

‘নিউমার্কেট এলাকায় দ্রুত দোকান খুলে দেওয়া হবে’

নিউমার্কেট এলাকায় দ্রুত দোকান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে আমরা কমিটি গঠন করব। যাতে ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র না করে এই রকম সংঘর্ষের ঘটনা না ঘটে। আমরা তদন্ত কমিটি গঠন করব, যারা দোষী তাদের চিহ্নিত করব।

তিনি আরও বলেন, দুই পক্ষের আলোচনার মধ্যে দোকান খোলা হবে। খুব শীগ্রই দোকান খুলে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি মীমাংসা করবেন।

নিউমার্কেট দোকান মালিক সমিতির ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার সূত্রপাত দুই দোকানির মধ্যে রেষারেষির জেরে। এ অবস্থায় দোষ যার ঘটনার দায়ও তার।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img