spot_img
spot_img

ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো

আগামী মে মাসের ৪ ও ৫ তারিখ সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারত সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এসসিও’ বৈঠকে পাকিস্তানী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিলাওয়াল ভুট্টো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টোর ভারত সফর এটি প্রমাণ করে যে, এসসিও এবং এই অঞ্চলের পররাষ্ট্রনীতিকে পাকিস্তান সর্বোচ্চ গুরুত্ব দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, এখানে ভারত ছাড়া এসসিও-র সদস্য দেশ হলো চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তান। এছাড়াও ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া ও নেপাল। তাই এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি।

গত জানুয়ারি মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও এসসিও-র বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্কর এই আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের সময় দিল্লিতে যান তৎকালীন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ। এরপর বিলাওয়ালই উচ্চপদস্থ কোনও পাকিস্তানি নেতা যিনি ভারতে যাচ্ছেন। এর আগে ২০১১ সালের জুলাই মাসে হিনা রব্বানি খার ছিলেন শেষ পাক পররাষ্ট্রমন্ত্রী যিনি ভারতে এসেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ