spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাস্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন।

নেতানিয়াহু দাবি করেন, ইসরাইল ও আমেরিকা বর্বরতার বিরুদ্ধে সভ্যতার লড়াই লড়ছে।’

তিনি বলেন, ইসরাইল আমেরিকার সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা বিশ্বকে আতঙ্কিত করে।

তিনি আরো বলেন, ‘আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। যেকোনো মুহূর্তে নতুন মোড় আসতে পারে’।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ