spot_img
spot_img

সমাবেশ থেকে ইরানিদের বার্তা; আমরা যুদ্ধকে ভয় পাই না

ইরান সরকারের সমর্থনে তেহরানে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

মাসুমেহ আলি মুহাম্মাদী নামে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমেরিকা এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি বা আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিই রক্ষা করেনি। কাজেই আমরা আশা করি যে কূটনৈতিক পথ যেকোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমেরিকার প্রতি আমাদের পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোনো উচিত, কারণ দেশটি এখন পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি।’

তিনি বলেন, ‘শুধু একটি নয়, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালানো হলেও আমরা অবশ্যই আরো বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার মতে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে আমেরিকা ও ইসরাইলের কাছে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

নেগিন ঘোলিজাদ নামে একজন বলেন, ‘আমরা এই ব্যক্তির (ট্রাম্পের) সঙ্গে কেবল তখনই শান্তি স্থাপন করতে পারব, যখন তিনি নতি স্বীকার করতে বাধ্য হবেন, ঠিক যেমনটা দুই সপ্তাহ আগে হয়েছিলেন। যে রাতে তিনি আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই রাতেই তিনি পিছু হটেছিলেন।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ