spot_img
spot_img

আমেরিকার সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা

ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকার সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই উত্তেজনা বৃদ্ধি ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন সেনারা একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করার পর ইরানি বাহিনী ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানি পতাকাবাহী জাহাজর জব্দ করায় প্রতিশোধ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে, প্রতিবেদনে হামলার মাত্রা, ব্যবহৃত ড্রোনের সংখ্যা বা মার্কিন সম্পদের কোনো ক্ষতি হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ