আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার জন্য ইসরাইল তাকে কোনোভাবে প্ররোচিত করেনি।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের এই হামলাকে অনেকেই অবৈধ বলে মনে করলেও ট্রাম্প একে যুক্তিসঙ্গত বলে দাবি করেন। তিনি বলেন, গত ৭ অক্টোবরের ঘটনা তার দীর্ঘদিনের এই বিশ্বাসকে আরও পোক্ত করেছে যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না।
যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি এবং তা আমেরিকা ও ইসরাইলের ওপর নিক্ষেপ করা থেকে মাত্র দুই থেকে চার সপ্তাহ দূরে ছিল। যদিও অধিকাংশ বিশেষজ্ঞ তার এই দাবিকে অবাস্তব ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প তার পোস্টে ইরানের নতুন নেতৃত্বের প্রতি একটি বার্তা দেন। তিনি বলেন, ইরানের নেতারা যদি ‘চতুর’ হন, তবে দেশটির সামনে এক উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান











