spot_img

ওবায়দুল কাদেরের কথায় বিএনপি কান দেয় না: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় বিএনপি কান দেয় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের কোনো কথাকে আমরা গুরুত্ব দেই না। তার কথায় কান দেয় না বিএনপি। কারণ তিনি নিজে কোনো কথা বলেন না। শেখ হাসিনা যা বলেন, সেটাই আবার তিনি বলেন।

শুক্রবার (২০ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। জেলা স্বেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। জনগণকে ভোট দেওয়ার সুযোগই দেয় না। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস। তারা সব কিছু পরিবর্তন করেছে। এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণরুপে আওয়ামী সংবিধানে পরিণত করেছে। আগামী নির্বাচনেও তারা জোর করে সন্ত্রাসীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা করছে।

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পাই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংসদ বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়ে করেছিল এ আওয়ামী লীগ। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা, সংবিধানের কথা মানেই প্রতারণা ছাড়া কিছুই না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ