spot_img
spot_img

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বেশ কিছুদিন বায়ুদূষণের তালিকায় প্রথম দিকেই ছিল ঢাকার অবস্থান। তবে সম্প্রতি বৃষ্টি ও আবহাওয়া শীতল থাকায় ঢাকার বাতাসের মানে উন্নতি লক্ষ করা গেছে। কিন্তু কয়েক দিন ধরে আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বাতাস।

শনিবার (২০ মে) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫৫, যা অস্বাস্থ্যকর। দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে রাজধানী। আগের দিন শুক্রবার (১৯ মে) সকালে ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৬, যা অস্বাস্থ্যকরই ছিল। বায়ুমানের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। ১৭৪ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬৮।

বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের ফলে দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বাতাসের গুণমান খারাপ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ