spot_img

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু; আক্রান্ত ৩ হাজার ৬৪১

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৩ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

রোববার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২২ হাজার ২৩১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ