spot_img
spot_img

বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী সেনাপ্রধান

বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রবিবার (২০ জুন) দুই বাহিনীর সদর দফতরে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার (২০ জুন) নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে তাদের দফতরে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সেনাবাহিনী প্রধান নৌ ও বিমান বাহিনী সদর দফতরে পৌঁছালে বাহিনী প্রধানগণ তাকে স্বাগত জানান। নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে স্ব-স্ব সদর দফতরে গার্ড অব অনার প্রদান করা হয়।

সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ বিদায়ী সেনাবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ