spot_img
spot_img

চুক্তি রক্ষায় ব্যর্থ হলে আমেরিকাকে মূল্য দিতে হবে: ইব্রাহিম আজিজি

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে আমেরিকাকে মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজিজি বলেন, চুক্তির প্রথম ধারার প্রতি আমেরিকার অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে, ইরানি জাতির আস্থা অর্জনের জন্য আমেরিকার এখনো প্রয়োজনীয় সদিচ্ছা নেই।

চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের বড় ধরনের মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ