spot_img
spot_img

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শাহবাজ শরিফ

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সমৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে প্রবেশ করছে ইসলামাবাদ ও তেহরান। যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টা পাকিস্তান ও ইরানের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে বলে আশাবাদী তিনি।

শুক্রবার (১৯ জুন) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

শেহবাজ শরিফ বলেন, শান্তিচুক্তি সম্পাদনে ভূমিকা রাখায় পাকিস্তান বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তার মতে, এই অর্জন দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদাকেই প্রতিফলিত করে।

তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রধানমন্ত্রী জানান, ইরানকে সমর্থন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন। তাকে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন পেজেশকিয়ান। পাকিস্তানি প্রতিনিধিদল জানাজায় অংশ নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ