spot_img

যুদ্ধবিরতির মধ্যেও গাজ্জায় গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী

গত অক্টোবর মাসে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ তোয়াক্কা না করেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

সবশেষ গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৩ জন।

শনিবার (২০ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও গাজায় ইসরাইলি আগ্রাসন থামেনি। এই যুদ্ধবিরতি চলাকালীন সময়েই ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ২০৮ জন ফিলিস্তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ