spot_img
spot_img

ইসরাইলি হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।

শনিবার (২০ জুন) এক বিবৃতিতে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।

ইরান বলেছে, লেবাননে ইসরাইলের এই হামলা আমেরিকার সঙ্গে হওয়া পূর্ববর্তী চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, লেবাননে ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

**সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ