কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ।
বুধবার (২০ জুলাই) দেশটির বার্তাসংস্থা টিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
টিটির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক একটি সংগঠন রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে কুরআন এবং ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল দেশটির কট্টর ইসলাম বিদ্বেষী জনগণ। সেই আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করেছে স্টকহোম পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়ে, গত জুন মাসে স্টকহোম মসজিদের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিও আবেদনকারী হিসেবে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।











