spot_img

আমার জামাতা আমিরিকার চেয়ে ইসরাইলের বেশি অনুগত: ডোনাল্ড ট্রাম্প

নিজের ইহুদী জামাতা সম্পর্কে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার জামাতা জ্যারেড কুশনার আমেরিকার চাইতে বেশি অনুগত ইহুদিবাদী দেশ ইসরাইলের। কারণ সে একজন কট্টরপন্থি ইহুদী।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড ও বরার্ট কস্তার লেখা বইয়ে ট্রাম্পের বিষয়ে এসব কথা লেখা হয়েছে। খবর আরব নিউজের।

বইটিতে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে জামাতাকে নিয়ে করা মন্তব্য তুলে ধরা হয়েছে। এতে লেখা হয়েছে— জ্যারেড কুশনার একটি কট্টরপন্থি ইহুদি পরিবাবে বড় হয়েছে। এ কারণে তার মধ্যে ইহুদিবাদী মনোভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। আর এ কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ এ উপদেষ্টা আমেরিকার চাইতে বেশি ভালোবাসেন ইসরাইলকে।

বইটিতে ট্রাম্পের আরও একটি উক্তি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন— সব মার্কিন ইহুদী আমেরিকার চেয়ে ইসরাইলের বেশি অনুগত।

এদিকে ট্রাম্পের শাসনামলে একাধিক মুসলিম দেশ থেকেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে যে স্বীকৃতি দেওয়া হয়েছিল তার পেছনে সবচেয়ে ভয়াবহ ভূমিকা রেখেছেন ট্রাম্পের এই ইহুদি জামাতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ