spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর ট্যাংক চুরি; পাওয়া গেল ভাগাড়ে

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি সামরিক ঘাঁটি থেকে একটি ট্যাংক চুুরি হয়েছে। পরে সেটি একটি ভাগাড়ে (ডাস্টবিন) পাওয়া গেছে। ইসরাইলী পুলিশ এই তথ্য জানিয়েছে।

এর আগে ইলিয়াকিম ইন্টারচেঞ্জের কাছে একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটি থেকে ট্যাঙ্কটি চুরির তথ্য জানিয়েছিল দখলদার ইসরাইরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ট্যাংকটি পরে উপকূলীয় শহর হাইফা থেকে ২০ কিমি (১২ মাইল) দক্ষিণে একটি ভাগাড়ে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হয়, ট্যাংটি সক্রিয় নয় এবং ঘটনাস্থল থেকে চুরি হয়।

চুরি হওয়া ট্যাংকটি শনাক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। পরে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথ তদন্ত শুরু করে।

দখলদার ইসরাইলী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকটি মারকাভা এমকে ২-এর চেসিস ছিল। বহু বছর আগে এটা বাতিল (প্রত্যাহার) করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এটা যুদ্ধের কোনো উপকরণ ছিল না এবং এর সিস্টেমও কাজ করে না। ট্যাংকটি একটি ফায়ারিং এলাকায় অবস্থান করছিল যা যে কোনো পথচারীর জন্য উন্মুক্ত ছিল। সৈন্যদের অনুশীলনের জন্য এটি একটি স্থির যানবাহন হিসাবে ব্যবহৃত হতো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ