spot_img

বাংলাদেশে সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আমেরিকা

বাংলাদেশে যে কোনো ধর্ম বিশ্বাসের মানুষের প্রতি লক্ষ করে যে কোনো ধরনের সহিংসতা ও পরিকল্পিত ঘৃণা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১৯ অক্টোবর) মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। নির্দিষ্ট লক্ষে পরিণত করে হামলা এবং পরিকল্পিত ঘৃণা প্রতিরোধ করার ক্ষেত্রে সবাইকে অবিচল থাকতে হবে।

বাংলাদেশের সব ধর্মবিশ্বাসের মানুষকে বৈচিত্র্য, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেয় আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ