রাজনৈতিক উদ্দেশে বিএনপি-জামায়াত জঙ্গি পোষণ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, তাদের দলের (বিএনপি-জামায়াত) মধ্যে জঙ্গি আছে। তারাই এ কাজ করেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘ধর্মান্ধ’ গোষ্ঠীর সঙ্গে বিএনপি রাজনীতি করে। সাম্প্রদায়িক রাজনীতি আওয়ামী লীগ করে না। তারা (বিএনপি) নির্বাচন এলে ভারতবিরোধী ও হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান দেয়। পীরগঞ্জের ঘটনা বিএনপি ঘটিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দুষ্কৃতকারীদের ধরার জন্য যদি চিরুনি অভিযানের প্রয়োজন হয়, সরকার সে সিদ্ধান্ত নেবে। দুষ্কৃতকারীদের শাস্তি দিতে সরকার বদ্ধ পরিকর।










