spot_img
spot_img

অপপ্রচারের অভিযোগে বাংলাদেশে ইসকনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

অপপ্রচারের অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশ অধ্যায়ের দুটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এভাবে অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাখ্যা চেয়েছে ইসকন। তারা বলছে, কেন ইসকনের বাংলাদেশ অধ্যায়ের অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে, তা আরও পরিষ্কার করতে আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সরকার কিংবা টুইটারের প্রধান কার্যালয়ের চাপে এভাবে অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে কিনা বলে সন্দেহ প্রকাশ করেছেন ভারতে ইসকনের যোগাযোগ বিষয়ক পরিচালক যুধিষ্ঠির গোবিন্দ দাস।

তিনি বলেন, কেন ইসকন বাংলাদেশের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, টুইটারকে সেই ব্যাখ্যা দিতে হবে। এ ক্ষেত্রে কী বাংলাদেশ সরকার চাপ দিয়েছিল?

তার মতে, কেন এই জরুরি অবস্থার মধ্যেও হিন্দুদের ‘কণ্ঠ নীরব’ করিয়ে দেওয়া হচ্ছে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ