spot_img
spot_img

নবীজি (সা.) এর আদর্শ ধারণ করলে হাশরে তিনি বেহেশতের পথ দেখাবেন: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন নগণ্য উম্মত হিসেবে আমি সবার কাছে নিবেদন করতে চাই, নবীজির আদর্শ, নবীজির চিন্তা-চেতনা, শিক্ষা-দীক্ষা যতটা ধারণ করতে পারব, আমরা ততটাই নবীজির ভালোবাসা পাবো। যার বিনিময়ে হাশরের ময়দানে তিনি আমাদেরকে বেহেশতের পথ দেখাবেন।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মেয়র সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) ‘ঈদে মিলাদুন্নবী’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, আমরা সকলেই যেন সেই পথেই চলি, যে পথ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ