spot_img
spot_img

চিকিৎসা শেষে চট্টগ্রাম পৌঁছেছেন আমীরে হেফাজত

এস এম সাইফুল ইসলাম


বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী চিকিৎসা শেষে চট্টগ্রামে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা বিমানবন্দর থেকে ৯টা ৩৫ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে ১০টা ৩০ মিনিটে পৌঁছান তিনি।

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক আজিজী।

তিনি জানান, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী চট্টগ্রাম এভার কেয়ারে মেডিসিন বিশেষজ্ঞ ইন্ডিয়ান ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিবেন।

তিনি বলেন, চিকিৎসক যদি কোনধরনের পরিক্ষা-নীরিক্ষা করতে বলেন তাহলে সেসব আগে সেরে নিবো। অন্যথায় বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা করবো।

এর আগে গত (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসেন এবং (১০অক্টোবর) রাজধানীর বেসরকারী এভার কেয়ার হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে অপারেশন শেষে (১৫ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ