spot_img
spot_img

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করে পদ ছাড়েন তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, সুয়েলা লিজ ট্রাসের কাছে নিজের ভুলের কথা স্বীকার করেছেন। তবে পদত্যাগের আগে সরকারের সঙ্গে নিজের মতবিরোধের কথাও বলেছেন তিনি। তার দাবি, নির্বাচনী ইস্তেহারে থাকা অধিকাংশ প্রতিশ্রুতিই পূরণ করতে পারছে না লিজ ট্রাসের সরকার।

এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে লিজ ট্রাস সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করলেন। এছাড়া সম্প্রতি অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাস।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ