spot_img
spot_img

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি মিয়ানমারের জান্তা সরকার : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা সরকার রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর শুরু হবে কার্যক্রম। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মধ্যস্ততা করছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কবে প্রত্যাবাসন শুরু হবে সে বিষয়ে জানাতে পারেননি চীনা রাষ্ট্রদূত। তবে মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ