spot_img
spot_img

ইসি পুনর্গঠন: ৮ দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগে আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের সংলাপের সূচি চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপ্রধানের কার্যালয় বঙ্গভবনের প্রেস উইং থেকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এসব দলের সঙ্গে সংলাপের তারিখ জানানো হয়।

এদিন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়ের মধ্য দিয়ে এবারের সংলাপ শুরু হয়।

সংলাপের সময়সূচি:

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদে)

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায়: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায়: তরিকত ফেডারেশন।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়: খেলাফত মজলিস

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায়: ১৪ দলের আরেক শরিক ওয়াকার্স পার্টি।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটে।

নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে। সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এবরও তাই হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ