spot_img
spot_imgspot_img

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা থামাবো না: জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টার অনুসারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা আমরা থামাবো না।

সোমবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ চার্টারের একটি গুরুত্বপূর্ণ ধারা হলো সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা।

জাতিসংঘের মহাসচিব বলেন, রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে শত্রুতা বেড়েছে। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই। কিন্তু শান্তি আলোচনারও আপাতত কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন, অদূর ভবিষ্যতে কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আমি আশাবাদী নই। আমি মনে করি, সামরিক সংঘাত জারি থাকবে। আমাদের শান্তি আলোচনা সম্ভব হবে এমন মুহূর্তের জন্য অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তা দৃশ্যমান নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ