spot_img
spot_img

মোদি সরকার সিংহের মতো কথা বলে কিন্তু ইঁদুরের মতো হাঁটে: কংগ্রেস

ভারতের কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, আমরা চীনের আগ্রাসন নিয়ে আলোচনা চাই কিন্তু সরকার আলোচনার জন্য প্রস্তুত নয়।

সোমবার (১৯ ডিসেম্বর) তিনি বলেন, সরকার বাইরে সিংহের মতো কথা বলে কিন্তু বাস্তবে ইঁদুরের মতো হাঁটে। আমরা দেশের সঙ্গে আছি কিন্তু সরকার তথ্য গোপন করছে।

অন্যদিকে, ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপি এ প্রসঙ্গে বলেন, আমাদের সেনাবাহিনী যত শক্তিশালী, সরকার তত দুর্বল।

ওয়েসি আরও বলেন, মোদী সরকার স্বচ্ছ নয় এবং তারা অর্ধেক সত্য কথা বলে। সরকার কেন সংসদে এ বিষয়ে বিতর্ক করছে না? চীনের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য সরকার কী করছে? সরকার চীনের নামই উল্লেখ করছে না!

তিনি বলেন, সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা বা সংসদে বিতর্ক করা এবং চীনের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তা বলা উচিত। সরকার রাজনৈতিক নেতৃত্ব দেখালে গোটা দেশ তাদের সমর্থন করবে। সেনাবাহিনী খুবই শক্তিশালী কিন্তু সরকার খুবই দুর্বল এবং চীনকে ভয় পায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ