ইনসাফ | মাহবুবুল মান্নান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা (পূর্ব শাখা) বর্ণমালা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা সভাপতি মুহাম্মাদ মারুফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য কাজী আবরার হানিফ মারুফ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম জেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম আজিজি।
প্রধান অতিথির বক্তব্য কাজী আবরার হানিফ মারুফ বলেন, বাংলাভাষা আমাদের মাতৃভাষা, স্বপ্নের ভাষা, লিখার ভাষা মায়ের কাছ থেকে পাওয়া ভাষা বাংলা ইসলামী সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরে সর্বক্ষেত্রে বাংলার ভাষার চর্চা করে একটি আদর্শ, দায়িত্ববান গণমূখী বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে এগিয়ে যাই।
জেলা সভাপতি মারুফুল ইসলাম বলেন, প্রতিটি জাতির কাছে তার নিজস্ব ভাষা অতিশয় প্রিয়। জাতীর জীবনে একুশের চেতনা মাতৃভাষাকে নিজের বলে মেনে নেবার স্পৃহার কন্ঠরোধের জন্য বাঙ্গালির রক্তে সেদিন তৈরি হলো রক্ত সরোবর। সেদিন বাংলার আকাশে ভাষা শহীদের রক্তে রাঙা নবোদিত সূর্যের প্লাবণ ছুটেছে। বাংলাদেশের সবুজ দূর্বাদল উষ্ণ রক্ত মেখে বিবর্ণ হয়েছে, শ্যামল মাটি হয়েছে কালো, সুজলা নদীর রক্তের বুদবুদ নিয়ে উত্তাল হয়েছে।
শতাব্দীর ইতিহাসে অনন্য এক রক্ত ঝরার দিন বায়ান্ন। ভাষার জন্য রক্তদানের ইতিহাস গোটা বিশ্বে আর নেই। তাই মাতৃভাষাকে যথাযথ দেশের উচ্চ মহলে গুরুত্ব দেওয়া হোক।
এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা [পূর্ব]-এর সহ- সভাপতি জুনাইদুল হক, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আরফাত হোসেন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সোহরাব হোসাইন আইমন, অর্থ ও কল্যাণ সম্পাদক মনজুরুল ইসলাম, কওমি মাদরাসা সম্পাদক জায়েদ বিন হামিদ ও কলেজ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।










