spot_img
spot_img

ইরান যুদ্ধের আঁচ ভারতে ছড়াতে বিরোধীরা চক্রান্ত করছে: মোদি

রান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিরোধীরা বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের সার ও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্য নিয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

মোদি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সে জন্য তার সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে বিরোধীরা এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সংকটের সময় কিছু মানুষ আনন্দ পায়। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি এর সাম্প্রতিক উদাহরণ। ভারত ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু কিছু মানুষ এ সময় ভুয়া খবর ছড়াতে ব্যস্ত।

মোদির ভাষ্য, কৃষকদের সার নিয়ে ভুল বোঝানো হচ্ছে। দেশে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও সার পাওয়া যাবে না বলে গুজব ছড়ানো হচ্ছে। তার দাবি, এসবের মূল উদ্দেশ্য ছিল দেশে বিশৃঙ্খলা তৈরি করা এবং তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

মোদি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিভিন্ন সংকট তৈরি হলেও তার সরকার সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: আনন্দবাজার, পিটিআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ