ভারতের নয়া দিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের।
এর আগে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।
ওবায়দুল কাদের দিল্লির গুরগাঁও-তে অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মেদান্তার চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত আগামী দু সপ্তাহ ওবায়দুল কাদেরকে ভর্তি রেখে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে।










