মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

ছাত্রদলকে সহিংসতার পথ ছাড়ার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এই আহ্বান জানান৷

বিবৃতিতে তিনি বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্তৃক হামলা এবং পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং, থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ছাত্রদলের সহিংসতার ঘটনা উল্ল্যেখ করে বিবৃতিতে বলা হয়, ইদানীং সময়ে জুলাই গণঅভ্যুত্থান পূর্ব সময়ের মত ভিন্নমত দমনের বিভিন্ন প্রবণতা ছাত্র সংগঠনসমূহের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিনে মারধরের প্রক্ষাপট এবং ঘটনাক্রম পর্যবেক্ষণ করে ছাত্র রাজনীতিতে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মত সহিংসতা বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সব মত এবং পথের ছাত্রদের সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্র সংগঠনসমূহকে ধৈর্যশীল আচরণ বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।

আহত ফজলে রাব্বি সিফাতের সুস্থতা কামনা করেন তারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img