শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন মোল্লা হামিদুল্লাহ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা। আফগান আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মোল্লা হামিদুল্লাহ পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রশাসনবিষয়ক দপ্তরের প্রধান শাইখ নূরুল হক আনওয়ার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচিত করিয়ে দেন।

এই পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপমন্ত্রী মোল্লা মুহাম্মদ ইবরাহিম সদর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রথম উপমন্ত্রী মোল্লা মুহাম্মদ ফাজেল মাজলুম, বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যরা।

প্রশাসনবিষয়ক দপ্তরের প্রধান শাইখ নূরুল হক আনওয়ার বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানদের জন্য একটি মূল্যবান পর্যায়। ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ায় আফগানিস্তানের জনগণ সন্তুষ্ট এবং আরও বেশি সহযোগিতার জন্য প্রস্তুত।”

সেনাপ্রধান ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত বলেন, “পরিবর্তন ও বদলি একটি প্রতিষ্ঠানের নীতি। আনুগত্যের ভিত্তিতে দায়িত্ব অর্পণ করা হয় এবং দায়িত্বশীলরা উদার মন নিয়ে তা গ্রহণ করেন। আমরা সব ক্ষেত্রে নতুন উপমন্ত্রীর পাশে থেকে সহযোগিতা করব।”

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ