spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (২০ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (২১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে আট হাজার ৬৩১ পিস ইয়াবা, ১৮.৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৭০ গ্রাম ১০১ পুরিয়া গাঁজা, ৩৬ বোতল ফেন্সিডিল ও ২৪টি কাঁচের বোতলের বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ