spot_img
spot_img

শান্তি আলোচনার জন্য জেরুসালেমকে সঠিক স্থান বলে মনে করেন জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া সংকট ইস্যুতে উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনার জন্য জেরুজালেম সম্ভাব্য ‘সঠিক স্থান’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতা এবং ভবিষ্যৎ শান্তির জন্য ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে।

ভলোদিমির জেলেনস্কি রবিবার ইউক্রেনের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৈঠক আয়োজনের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।

জেলেনস্কি আরও বলেন, আমরা তাঁর (ইহুদিবাদী ইসরাইলী প্রধানমন্ত্রী) প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব। এবং সে বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে জেরুজালেম।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ