spot_img

দেশ রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া পথ নেই: আলাল

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনই শেষ পথ। আমরা আন্দোলন করছি সেই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আর ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে সফল হওয়া যাবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে যাবে।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলাল বলেন, এ আওয়ামী লীগ সরকারকে বোঝাতে হবে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। দেশ রক্ষায় আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনই শেষ পথ।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগ এমন একটি দল— যে দলের এক মন্ত্রী বলেন, আব্বা ঘুমের মধ্যে বড়লোক হয়ে যাচ্ছি টেরই পারছি না। আরেক মন্ত্রী বলেন, গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে আমরা কেন পারবো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ