spot_img
spot_img

সাতকানিয়া চরপাড়া ইসলামী জাগ্রত একতা সংঘের ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সংগঠন সাতকানিয়া চরপাড়া ইসলামী জাগ্রত একতা সংঘের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২০মার্চ) সাতকানিয়া হাসপাতাল সংলগ্ন রেশমি গার্ডেন ক্লাবে সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ইফতেখার হোসেন রনির সঞ্চালনায় অসহায়-ভালোবাসার প্রতিবেশী মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেমন এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ ওমর ফারুক বলেন, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে পবিত্র রমজান মাস আমাদের নিকট এসে হাজির হয়। এ মাসটির আগমনে মুসলমানেরা অধিক পরিমাণ সংযম ও ভাল কাজের সুযোগ লাভ করে। বরকতময় এ মাস থেকে নেয়া শিক্ষা ও প্রশিক্ষণ পুরো বছর জুড়ে নিজ জীবনে লালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। কেননা রোজার মাধ্যমে বান্দা আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানুষের আর্থিক দূরাবস্থা থেকে মুক্তি দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিপরীতে ইসলামী অর্থব্যবস্থা মানুষকে এ ধরণের চরম বৈষম্য থেকে মুক্তি দিতে পারে। কেননা ইসলামী বিধানের অন্যতম রোজা মানুষকে অসহায়-দুঃখী মানুষের কষ্ট অনুধাবনের শিক্ষা লাভে সহায়তা করে। রোজার মাধ্যমে সহমর্মিতা ও সহনশীলতার প্রশিক্ষণ অর্জিত হয়। পবিত্র রমযান মানুষকে ধৈর্য্য ধারণের শিক্ষা দিয়ে থাকে। ধৈর্য্যরে প্রতিফল হিসেবে আল্লাহর নিকট থেকে জান্নাত লাভ করা সম্ভব। তিনি আর্থিক অনটনের কারণে জীবনের আনন্দ উপভোগ থেকে প্রতিনিয়ত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিয়াজ মোর্শেদ টিপু,মোহাম্মদ মোজাম্মেল হক,সেক্রেটারি সাজ্জাদ জিয়াদ,অর্থ সম্পাদক রবিউল হোসেন রানা,মোহাম্মদ এহসানসহ সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার মান্যগণ্য মুরুব্বীগন ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ