ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
শনিবার (২১ মার্চ) ভোরে তেহরানের ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ এ হামলা চালানো হয়।
আজ শনিবার ইসরাইলি সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তারা তেহরানে ইরানি সরকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর কিছুক্ষণ আগেই লেবাবনের শসস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
তবে তেহরানে এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসরাইলি বাহিনী আরও দাবি করেন, গত ছয় ঘণ্টার মধ্যে অন্তত তিনবার ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, ইসরাইলের বড় একটি অংশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: বাসস










