গাজ্জায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ৭৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
এক বিবৃতিতে গজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সোমবার পৃথক হামলায় আরও পাঁচজন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণের খান ইউনিস শহরে একটি পুলিশ চেকপোস্টে গোলাবর্ষণে তিনজন নিহত হন। এছাড়া মধ্য গাজ্জার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তরের গাজ্জা সিটির জেইতুন এলাকায় একটি মোড়ে আরেকজন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও চলমান এসব হামলা গাজ্জায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আল জাজিরা











