spot_img
spot_img

হামাসের দুই শর্ত: আল-আকসা ও শেখ জাররায় আগ্রাসন বন্ধে রাজি ইসরাইল

ইহুদীদের সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য যে দুটি শর্ত দিয়েছিল হামাস, উভয়টিই মেনে নেয়া হয়েছে বলে জানাগেছে।

গাজা উপত্যতা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস নিজেই এই তথ্য জানিয়েছে।

প্রথম শর্তটি ছিল আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসন বন্ধ করা, দ্বিতীয় শতটি হলো পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা।

হামাদ বলেছে, দুটি দাবি পূরণের ব্যাপারে তাদেরকে নিশ্চয়তা দেয়া হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যালোচনার জন্য দুটি মিসরীয় নিরাপত্তা প্রতিনিধিদল গাজা ও ইসরাইল যাবে।

গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস। উভয় পক্ষই বিবৃতিতে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছে।

১১ দিন যুদ্ধের পর দু’পক্ষ বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে একমত হয়। স্থানীয় সময় রাত দুটায় (২৩.০০ জিএমটি, বৃহস্পতিবার) যুদ্ধবিরতি কার্যকর হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ