ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লজ্জাজনক পরাজয়ে তার ওপর ক্ষুদ্ধ হয়েছে উগ্র ডানপন্থীরা।
অবৈধ রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে।
মূলত গাজায় হামলার মাধ্যমে নেতানিয়াহু উগ্রপন্থীদের সমর্থন আদায় করে আবার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত করতে চেয়েছিলেন বলে অনেকে মনে করছে। কিন্তু এখন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার কারণে তিনি বরং আরো সমর্থন হারাচ্ছেন।
পশ্চিম জেরুসালেম থেকে আল জাজিরার সংবাদদাতা হ্যারি ফাওসেট বলেন, অনেক ধ্বংস ও অনেক মৃত্যুর পর কী পাওয়া গেল তা নিয়ে অনেক উদ্বেগ ও প্রশ্ন রয়ে গেছে।
ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলডার বলেন, ফিলিস্তিনিদেরকে বিভক্ত করার সরকারি কৌশল ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, গাজা, পশ্চিম তীর ও ইসরালি প্রপারে ফিলিস্তিনি সমাজগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করার ইসরাইলি কৌশল গত কয়েক বছরের মধ্যে প্রথমবার ব্যর্থ হয়েছে।












